চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শতভাগ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর ধরে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীরা। এবার ১৫৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগে ১০১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। ফলাফলের দিক থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান পঞ্চম।