চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে ভারতীয় চলচ্চিত্রকার মণি কাউলের চলচ্চিত্র বিষয়ে দুই দিনব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করেছে। কোর্স পরিচালনা করেন মাহমুদুল হোসেন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই কোর্স অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুলাই।
আগ্রহীদের নিবন্ধন করার জন্য ৩৪ বৌদ্ধ মন্দির সড়ক (৪র্থ তলা), নন্দন কানন চট্টগ্রাম এই ঠিকানায় প্রতি মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭৫৫-৫৪১৩৮৩ ও ০১৮১২-৩৭৭১১১) জানা যাবে। বিজ্ঞপ্তি।