চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) উদ্যোগে দুই সপ্তাহব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে ২৮, ২৯ মার্চ এবং আগামী ৪ ও ৫ এপ্রিল।
আগ্রহী ব্যক্তিরা ৩৪, বৌদ্ধমন্দির সড়ক (চতুর্থ তলা), নন্দনকাননে অবস্থিত সিএফসির কার্যালয়ে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ফোনে (০১৭৫৫৫৪১৩৮৫ ও ০১৮১২৩৭৭১১১) জানা যাবে। বিজ্ঞপ্তি।