চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে ১১ ও ১২ সেপ্টেম্বর দুদিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ইয়াসমিন কবির। কর্মশালায় যোগ দিতে হলে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, ৩৪ বৌদ্ধমন্দির সড়ক, নন্দনকানন—এই ঠিকানায় প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে এসে নিবন্ধন করতে হবে। বিস্তারিত ফোনে (০১৭৭৭৭০৬৬৮৭, ০১৮১২৩৭৭১১১) জানা যাবে। বিজ্ঞপ্তি।