চট্টগ্রাম জেলা তথ্য বাতায়ন
চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটের নাম ‘চট্টগ্রাম জেলা তথ্য বাতায়ন’। সাইটের বাঁ পাশে ধারাবাহিকভাবে সাজানো আছে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার, সরকারি কার্যালয়গুলো, ফরম/অন্যান্য ডাউনলোড, ডিজিটাল গার্ড ফাইল, তথ্য প্রদান ইউনিট প্রভৃতি বিষয়। জেলা প্রশাসকের সাব-মেন্যুতে বর্তমান জেলা প্রশাসকের প্রোফাইল ছাড়াও রয়েছে সাবেক জেলা প্রশাসকদের নামের তালিকা। এখানে রয়েছে ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা প্রশাসকের নাম, ছবি ও কার্যকাল। যোগাযোগ কলামে রয়েছে জেলা প্রশাসক বরাবর অভিমত ও পরামর্শ দেওয়ার সুযোগ। বিভিন্ন সময়ে যেসব অভিমত দেওয়া হয়েছে, তারও বিবরণ জানা যাবে এখান থেকে। স্থানীয় সরকার মেন্যুতে রয়েছে সিটি করপোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদবিষয়ক তথ্য। সরকারি কার্যালয়গুলোয় ক্লিক করলে জানতে পারবেন পুলিশ সুপার, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা শিক্ষা কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা।ফরম/অন্যান্য ডাউনলোডে রয়েছে শাখাভিত্তিক ও সরকারি ফরম ডাউনলোডের সুবিধা। সরকারি ফরম থেকে মেশিন রিডেবল পাসপোর্ট, জন্মনিবন্ধন, ভিসা, পেনশন প্রভৃতি প্রয়োজনীয় আবেদন ডাউনলোড করা যাবে।তথ্য প্রদান ইউনিট থেকে তথ্যপ্রাপ্তির আবেদন ডাউনলোড করা যাবে। জেলা প্রশাসনের এই ওয়েবসাইটে বেশ কয়েকটি প্রয়োজনীয় সাইটের লিংক রয়েছে। এগুলোর অন্যতম হচ্ছে তথ্য কমিশন, ভূমি মন্ত্রণালয়, আবহাওয়া, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ই-বুক, জাতীয় ই-তথ্যকোষ প্রভৃতি।সাইটের ঠিকানা: www.dcchittagong.gov.bd নিজস্ব প্রতিবেদক