চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি মেজবাহ উদ্দিন। জেলা সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় সভায় ২০১৫ সালের জেলার বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন ও বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ ২০১৬ সালের বাজেট অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য দেন মো. কামাল উদ্দিন, মোজাহেদ হোসেন, মুহাম্মদ রুহুল আমীন খান, দবির উদ্দিন খান, এ কে এম আবদুর রশিদ, মীর কফিল উদ্দিন, মো. নুরুল আবছার প্রমুখ। বিজ্ঞপ্তি।