চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব ও শিল্পপতি শেখ হাফিজুর রহমান ২২ জুলাই চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শন করেন। এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। বক্তারা এ হাসপাতালকে দেশের বৃহত্তম ডায়াবেটিক হাসপাতালে পরিণত করার জন্য চট্টগ্রামসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। আরও বক্তব্য দেন এস এম শওকত হোসেন, মো. জাবেদ আবছার চৌধুরী, মো. শাহনেওয়াজ, সৈয়দ মোরশেদ হোসেন, রাকিবুর রহমান, পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার প্রমুখ। শেখ হাফিজুর রহমান ডায়াবেটিস রোগীর উন্নত চিকিৎসার্থে তাঁর দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি সমিতির সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।