চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে প্রগ্রেসিভ ওয়েস্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের সহযোগিতায় ১১ মার্চ সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের অ্যাডভাইজার আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর সিরাজুল হক আনচারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও লায়ন্স জেলা গভর্নর অ্যাডভাইজার পারিকা রানী বড়ুয়া। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের সভাপতি মাহাবুব রানা, সেক্রেটারি সৌরভ বিকাশ বড়ুয়া, লায়ন নিপু বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।