চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট ও পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-জেদ্দা হজ ফ্লাইটের িশডিউল ঘোষণা এবং পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবি জানিয়েছে হজযাত্রী কল্যাণ পরিষদ। এ ছাড়া ভারত-পাকিস্তানসহ বিশ্বের অন্য দেশের মতো পবিত্র মদিনার সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ফ্লাইট িশডিউল করারও দাবি জানানো হয়। এসব বিষয়ে হজযাত্রী কল্যাণ পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
৫ জুলাই হজযাত্রী কল্যাণ পরিষদের এক সভা নগরের একটি হোটেলে পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন মহাসচিব আবদুল করিম। সালেহ আহমেদের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন শাখাওয়াত হোসাইন, মো. ইসমাইল মিয়া, কাজী শাহাদাৎ হোসাইন, আবু মোহাম্মদ নুরুল ইসলাম, এ কে এম সাইফুদ্দিন, মোহাম্মদ শরীফ, কাজী মো. ফয়েজ উল্লাহ, শফি কদেরী, কায়সার মীর্জা, শামিম যোবাইর, আবদুল সালাম চৌধুরী, মিয়া আশরাফ হোসাইন, জমির উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি |