চট্টগ্রাম পুলিশ দলকে কনফিডেন্স সিমেন্টের জার্সি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দলকে কনফিডেন্স সিমেন্টের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দলকে কনফিডেন্স সিমেন্টের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দলকে জার্সি প্রদান করেছেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ। ঢাকায় অনুষ্ঠিতব্য আইজিপি কাপ ফুটবল ও কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে জার্সি প্রদানের এই উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির পক্ষে জার্সি হস্তান্তর করেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ। বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম জেলা সদরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কনফিডেন্স সিমেন্টের অংশগ্রহণ প্রশংসনীয়। বিজ্ঞপ্তি।