চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একুশের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের নেতৃত্বে প্রভাতফেরির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয়। এসবের মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, দেশাত্মবোধক গান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভায় চুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক মো. তাজুল ইসলাম, উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, সানাউল রাব্বী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, মইনুল ইসলাম, রাশেদুল হাসান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. ইউসুফ মিয়া, মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।