চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস ৯ মার্চ ক্যাম্পাসে হেপাটাইটিস বি টিকা ও রক্তদান কর্মসূচি পালন করেছে। চুয়েট মেডিকেল সেন্টারে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। তিনি এ কর্মসূচির জন্য প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের রক্তদানে উত্সাহিত করেন। চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। গ্রিন ফর পিসের এ কর্মসূচির সহায়তায় ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী।এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনটি একটি সবুজস্বপ্ন নামে একটি দেয়ালপত্রিকা প্রকাশ করে। সম্পাদনা করেছেন কামরুল হাসান।‘সুন্দর আগামী হোক মুক্ত পরিবেশ’ স্লোগানে ১২ বছর ধরে ক্যাম্পাসের উন্নয়ন এবং মানবতার সেবায় গ্রিন ফর পিস কাজ করে যাচ্ছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস উদ্যাপন, বৃক্ষরোপণ, রক্তদান, হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচি, শীতবস্ত্র ও বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ প্রভৃতি। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিফাত প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সামজিক ও সেবামূলক কাজের জন্য এ সংগঠনের সৃষ্টি। মানবতার সেবায় গ্রিন ফর পিস সর্বদা নিয়োজিত ছিল, আছে এবং থাকবে।’সংগঠন সূত্রে জানা যায়, পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্রিন পিসের অঙ্গসংগঠন হচ্ছে গ্রিন ফর পিস।