চট্টগ্রাম প্রেসক্লাব বই উৎ সব ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ২২ ও ২৩ সেপ্টেম্বর ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রথমবারের মতো বই উৎ সব অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় উৎ সব উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। উৎ সবে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্য, আজীবন দাতা সদস্য ও সহযোগী সদস্যদের বই স্থান পাবে। উৎ সব সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং ৩০ শতাংশ কমিশনে বই সংগ্রহের সুযোগ থাকবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উৎ সব চলবে। বই উৎ সব উপলক্ষে এক প্রস্তুতি সভা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন কাজী এবং নির্বাহী সদস্য শহীদ উল আলম। বিজ্ঞপ্তি।