চট্টগ্রাম প্রেসক্লাবে শিশু উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শিশু উৎসবের আয়োজন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত উৎসবে বেলা দুইটায় চিত্রাঙ্কন, আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা এবং বিকেল চারটা থেকে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র্যাফল ড্র রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এ ছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হবে। বিজ্ঞপ্তি।