চট্টগ্রাম প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা ১৭ জুলাই আবদুল খালেক মিলনায়তনে ক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, আতাউল হাকিম, এম নাসিরুল হক, ইসকান্দর আলী চৌধুরী, মইনুদ্দীন কাদেরী শওকত, অঞ্জন কুমার সেন, সমীর কান্তি বড়ুয়া, নির্মলচন্দ্র দাশ, দেবপ্রসাদ দাশ, মো. শহীদুল ইসলাম প্রমুখ। সভায় সংযোজন ও সংশোধন-সাপেক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব বিশেষ তহবিল ও রাবেয়া-সিরাজ আপৎকালীন তহবিলের নীতিমালা অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।