চট্টগ্রাম প্রেসক্লাবের আনন্দ সম্মিলন

নানা আয়োজনের মধ্য দিয়ে ১ মে কক্সবাজারে চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এই আনন্দ আয়োজনে ক্লাবের দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
এ উপলক্ষে রাতে কক্সবাজারের কলাতলীতে অবস্থিত হোটেল কক্স টুডে মিলনায়তনে আয়োজন করা হয় আনন্দ সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মিলনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ক্লাবের দাতা সদস্য হওয়ায় ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ ও আবু হাসনাত চৌধুরীকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, আলাউদ্দিন তাহের, রাজশ্রী আচার্য, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ ও চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা চৈতী মুৎসুদ্দী। সংগীতের আসরের পর ছিল র্যা ফল ড্র। বিজ্ঞপ্তি