চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান

চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের বার্ষিক মেধা বৃত্তি, সেলাই মেশিন, হুইলচেয়ার বিতরণ ও নতুন আজীবন সদস্যদের সম্মাননা ক্রেস্ট-সনদ বিতরণ অনুষ্ঠান ৬ ডিসেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর এ এস এম ফজলুল করিম, বিজেএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের ট্রাস্টি সেক্রেটারি সিরাজুল করিম, ট্রাস্টি ফাইন্যান্স মোহাম্মদ হারুন শেঠ, ট্রাস্টি স্বাস্থ্য ডা. শাহানা বেগম।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের ৩২টি কলেজ-মাদ্রাসার ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি-সনদ, ১০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও পঙ্গু ছাত্র আবদুল করিমকে হুইলচেয়ার প্রদান করেন। এ ছাড়া চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের সাতজন নতুন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি