চট্টগ্রাম বন্ধুসভার মাস্টারদা সূর্যসেন স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভা ১৩ জানুয়ারি নগরের রহমতগঞ্জের জেএমসেন হল প্রাঙ্গণে আয়োজন করে মাস্টার দা সূর্যসেন স্মরণসভা। ‘ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সূর্যসেনের জীবনী নিয়ে আলোচনা করেন বন্ধুসভার সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দীন খোকন। তিনি বলেন, ‘মাস্টারদা আমাদের আদর্শ। আমাদের উচিত তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করা।’ আলোচনা সভা শেষে বন্ধু তপন দাশ গেয়ে শোনান, ‘আমরা এক ঝাঁক সূর্য সেনা’ গানটি। এরপর বন্ধুরা মিলে যান অগ্নিযুগের আরেক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বন্ধুরা ফিরে যান বিপ্লবের সেই মহান দিনগুলোতে।