চট্টগ্রাম বন্ধুসভার সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম শাখা শিল্পে বিভিন্ন শাখায় নবীন ও তরুণ শিল্পীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘প্রাণের আনন্দে বাংলার ঐতিহ্য’ শিরোনামের এ প্রতিযোগিতার বিষয় হচ্ছে পোস্টার, শিল্পকর্ম, স্বরচিত কবিতা, টি-শার্ট ডিজাইন ও ফটোগ্রাফি। পোস্টার ও শিল্পকর্ম প্রতিযোগিতার মাধ্যম, আকার ও উপকরণ প্রতিযোগীরা ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। টি-শার্টের নকশাও যেকোনো মাধ্যমে হতে পারে। ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রতিযোগীদের ফোর-আর সাইজের ছবি জমা দিতে হবে। সব প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হবে ‘আমার বাংলা’।২২ এপ্রিল থেকে আগামী ২২ মে পর্যন্ত যেকোনো দিন প্রতিযোগীরা তাঁদের শিল্পকর্ম জমা দিতে পারবেন। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।প্রতিযোগীর নাম, পেশা, ঠিকানা, ফোন নম্বর উল্লেখ করে বন্ধুসভা, এএস টাওয়ার, সড়ক নম্বর-১, প্লট নম্বর-৫৫৩, হিলভিউ আবাসিক এলাকা, চট্টগ্রাম ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিস্তারিত জানার জন্য মিনহাজ হোসাইন (০১৮১৫৮১১৩২৮) ও শিহাব জিশানের (০১৬৭০৪৬২৮৪৪) নম্বরে যোগাযোগ করা যাবে।