চট্টগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক দলের সদস্য সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুসভা দেশ, মানুষ ও মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার মঞ্চ। বন্ধুসভার বন্ধুরা যেমন বিভিন্ন সামাজিক কাজ করে, তেমনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রাখে।বর্তমানে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার জন্য নাচ, গান, আবৃত্তি, অভিনয়ে পারদর্শী সদস্য সংগ্রহ করা হবে। আগ্রহী ব্যক্তিদের এবং বন্ধুসভার পুরোনো সাংস্কৃতিক কর্মীদের ২৬ নভেম্বর বিকেল তিনটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৯২০৫৬৩৪০৫, ০১৮১৮৮৭৪০৯৫।