চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরিঙ্গিবাজার চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাউন্সিলর জহিরুল আলম দোভাষ। প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, এম এ লতিফ, পরিচালনা পরিষদের সদস্য মাসুদ হোসেন, অনুপ বিশ্বাস প্রমুখ। সহকারী প্রধান শিক্ষক অঞ্চল চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষিকা অঞ্জলি মজুমদার, মোহাম্মদ জামাল, এম এ হালিম প্রমুখ। প্রধান অতিথি আলোচনা অনুষ্ঠান শুরুর আগে বর্তমান সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। শেষে ছিল প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।