চট্টগ্রাম বিজ্ঞান কলেজের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও সিটি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি নগরের মুসলিম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খান। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ নাসির হাসান, সিটি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাদেক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বিজ্ঞপ্তি।