চট্টগ্রাম বিভাগীয় তথ্য কার্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন
চট্টগ্রাম বিভাগীয় তথ্য কার্যালয়ের ওয়েবসাইট ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। ওয়েব সাইটটির ঠিকানা www.diochittagong.gov.bd। বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় তথ্য কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম। অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ মো. বিশ্বাস আফজাল হোসেন এবং স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা। ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। ভাষা আন্দোলনের মাসকে সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, দেশের সব তথ্য কার্যালয়ের মধ্যে চট্টগ্রাম কার্যালয়ই সর্বপ্রথম ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটিতে বিভিন্ন গণমাধ্যম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এবং প্রয়োজনীয় লিংকও দেওয়া আছে। বিজ্ঞপ্তি।