চট্টগ্রাম বিভাগীয় লোকসংগীত শিল্পী সংস্থা গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিভাগীয় লোকসংগীত শিল্পী সংস্থার কার্যকরী কমিটি গত ২৭ জুন পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা দেওয়ান বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যদু গোপাল বৈষ্ণবকে সভাপতি, শেখ নজরুল ইসলাম মাহমুদকে সাধারণ সম্পাদক ও আবদুল মান্নান কাওয়ালকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কল্পতরু ভট্টাচার্য্য, এমএ হাশেম, আবদুর রশীদ খান, গীরিজা রাজবর, অচিন্ত্য কুমার দাশ, সজল দাশ, সুমি আক্তার, মোহাম্মদ হোসেন, নাসরিন আক্তার, জসীম উদ্দিন ভান্ডারি, সিরাজ ভান্ডারি প্রমুখ। এ ছাড়া ১০১ সদস্যের সমন্বয় পরিষদও গঠন করা হয়।
সভায় বক্তারা বৃহত্তর চট্টগ্রামের সকল লোকসংগীত শিল্পীকে সদস্যপদ গ্রহণ ও নবায়ন করে ভোটার তালিকায় নাম নিবন্ধন করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।