চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফটিকছড়ির শহীদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি ফটিকছড়ি উপজেলার আবদুল বারি চৌধুরী (এবিসি) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৮ মে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক এ ঘোষণা দেন। পরে একই দিন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাঁর হাতে সনদ তুলে নেন। —ফটিকছড়ি প্রতিনিধি