চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
১৮ মে চট্টগ্রাম বিভাগীয় মূল্যায়ন কমিটির সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে কক্সবাজার সরকারি কলেজকে শ্রেষ্ঠ কলেজ এবং এই কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়।
অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী তাঁর এই স্বীকৃতির জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যৎ কর্মকালীনের জন্যও তিনি সবার সহযোগিতা কামনা করেন। দুই পুত্রসন্তানের জনক এ কে এম ফজলুল করিম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উদ্ভিদবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর স্ত্রী রেহেনা আখতার পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক।