এই নগরে-দূর গ্রামে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার নগরীর পাঁচলাইশের ‘শায়লা স্কয়ার’ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিটাগাং ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরাম (সিইউইএফ) আয়োজিত এই পুনর্মিলনীর শুরুতে সিইউইএফের আহ্বায়ক আ ন ম মইনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। আলোচনা করেন প্রফেসর মইনুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক বেগম সৈয়দা তাহেরা, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খান, বিভাগের সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন, তৃতীয় ব্যাচের প্রাক্তন ছাত্র এবং সাংবাদিক এম নাসিরুল হক, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক বদরুল হাসান আউয়াল।
স্মৃতিচারণা পর্বে দীপংকর ঘোষ, অনির্বাণ চাকমা, ওয়াহিদ আলম চৌধুরী, সুজিত দত্ত, এটি এম কামরুদ্দীন চৌধুরী, মিজানুর রহমান, সুমন বড়ুয়া, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব সাহেদুল খবির, সরকাির সিটি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আলীমসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেন। বিজ্ঞপ্তি