চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রক্ত দেন। এতে প্রায় ৮৪ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।