চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘আত্মোন্নয়নমূলক কর্মশালা-২০১৬’। ‘জয়েন ট্রেনিং, বি স্মার্টার’ স্লোগান সামনে রেখে ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হলো এই কর্মশালা। ২৪ তারিখ পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক এই কর্মশালার উদ্বোধন করেন। দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে ‘হাউ টু গেট রিড অব ইংলিশ ফোবিয়া’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য এবং এর পরেই ‘লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন স্কিল, সিভি রাইটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং’ নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। দ্বিতীয় দিন প্রথমেই ‘দ্য ওয়ে অব লার্নিং অ্যান্ড আউটকামস’ নিয়ে আসেন রসায়ন বিভাগের অধ্যাপক মনির উদ্দিন।
‘দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ নিয়ে আসেন চবির আইন বিভাগের প্রভাষক সাঈদ আহসান খালিদ। কর্মশালা শেষে বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শান্তি জীবন চাকমা বলেন, এই কর্মশালার মাধ্যমে তিনি যেভাবে অনুপ্রাণিত হয়েছেন, সেটা তাঁর জীবনে চলার পথকে আরও মসৃণ করবে।
সমাপনী পর্বে কর্মশালা ২০১৬-এর আহ্বায়ক কৃষ্ণচন্দ্র পাল ও চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক কৌশিক দত্ত সংক্ষিপ্ত বক্তব্য দেন। চবি বন্ধুসভার সভাপতি ড. সুমন গাঙ্গুলীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় কর্মশালার।