চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মশালার সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে শিক্ষক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় ৩০ জন শিক্ষক অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম। বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মো. দানেশ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কে এম নাজমুল ইসলাম।