চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আলাউদ্দিন। বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট ও বুড্ডিস্ট রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেন্টারের দেওয়া কিছু বিরল প্রজাতির বৃক্ষসহ ৩০ প্রজাতির ৬৫০টি ফলদ ও ওষুধিগাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন হলের প্রভোস্ট হোসাইন কবির, মো. কলিম উদ্দিন ভূঁইয়া, মো. মহিউদ্দিন, এস এম সালামত উল্যা ভূঁইয়া, মো. আনোয়ারুল ইসলাম, মো. জসিম উদ্দিনসহ আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি।