চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অনুশীলন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অনুশীলন ১৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বক্তব্য দেন উপউপাচার্য ড. আলাউদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. রুহুল আমিন খান, উপপরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, পিসিএল সভাপতি আ জ ম নাছির উদ্দিন ও সিডিএসএ সহসভাপতি আলী আব্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস সদস্য আবুল হাশেম, সারওয়ার হোসেন, বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান, মো. আবুল হাশেম প্রমুখ।উল্লেখ্য, আগামী ১ অক্টোবর থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল চট্টগ্রাম ছাড়বে। বিজ্ঞপ্তি।