চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম প্রতিরোধকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বিভাগের শিক্ষক মো. মাহবুবুল হক দীর্ঘদিন ধরে ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নিয়ে গবেষণা করছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিমুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে বলুন।মো. মাহবুবুল হক: বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে স্বাধীনতাযুদ্ধের ‘সবুজ সংকেত’ হিসেবে বিবেচনা করেছিলেন তখনকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা। অস্ত্র সংগ্রহ, সশস্ত্র প্রশিক্ষণে সহায়তা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বাঙালি সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের গোপন বৈঠকও হয়েছিল। প্রতিরোধযুদ্ধের শুরুতে চট্টগ্রামের অন্যতম প্রধান প্রতিরোধকেন্দ্র ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং বুদ্ধিজীবীদের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন। রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন অসংখ্য ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী এবং শহীদও হয়েছেন অনেকেই। শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ সম্মান দিতে পারছে কি?মো. মাহবুবুল হক: মুক্তিযোদ্ধাদের বিশেষ করে শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান এখনো দেওয়া হয়নি। জাতীয়, আঞ্চলিক বা স্থানীয় কোনো পর্যায়েই সম্মান দেওয়া হয়নি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। স্বাধীনতার এক যুগ পর ১৯৮৩ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে স্বাধীনতার স্মারক নির্মাণের কাজ শুরু হয়। এ পর্যন্ত দুটি স্মারক স্তম্ভ, একটি স্মারক ভাস্কর্য ও একটি ম্যুরাল নির্মিত হয়েছে। কয়েকজন শহীদের নামে কিছু সড়কের নামকরণও করা হয়। শহীদ আবদুর রবের নামে প্রধান সড়ক ও একটি ছাত্রাবাস নির্মিত হয়। বীরপ্রতীক খেতাব পাওয়া শহীদ মোহাম্মদ হোসেনের মাকে মাসোয়ারা দেওয়া হতো। সমপ্রতি তাঁর গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্মৃতি জাদুঘর নির্মিত হয়েছে। দেরিতে হলেও এসব উদ্যোগ প্রশংসনীয়। তবে এটা যথেষ্ট নয়। বিভিন্ন সড়ক ও ভবনের নামকরণের ক্ষেত্রে আরও বহু শহীদের নাম আসতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কী?মো. মাহবুবুল হক: মুক্তিযুদ্ধের বিজয়কে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বলা হয় কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের জন্য আদালতকে নির্দেশ দিতে হয়! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণে কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই।গবেষণা করতে গিয়ে কোন বিষয়টি আপনাকে বেশি নাড়া দিয়েছে?মো. মাহবুবুল হক: মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ কিছু বিষয় আমাকে নাড়া দিয়েছে। এর মধ্যে একটি হলো মুক্তিযোদ্ধাদের দারিদ্র্য, অর্থাভাব! চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয় না। উল্লেখযোগ্যসংখ্যক মুক্তিযোদ্ধার শিক্ষাগত যোগ্যতা কম—এসএসসির নিচে। তাঁরা পেয়েছেন পিয়ন, দারোয়ানের চাকরি। মুক্তিযোদ্ধাদের বিশাল একটি অংশের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এঁরা কিছুই পাননি! যুদ্ধজয়ী হলেও অনেকে জীবনযুদ্ধে পিছিয়ে পড়েছেন, হেরে গেছেন।