চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দুই দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা গত ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন বন্ধুসভার সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে সংগঠন ও নেতৃত্ব, দলগত কাজ, বিদেশে উচ্চশিক্ষা, আবৃত্তি ও গণসংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হানিফ সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সজীব কুমার ঘোষ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, আবৃত্তি মঞ্চের সভাপতি কনা দাশ, অনুজীব বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী প্রিয়াংকা দে ও বন্ধুসভার প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল আবরার। মাকের্টিং বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিজ্ঞপ্তি।