চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঙলা সম্মিলনের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাঙলা সম্মিলনের সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় আগামী ৫ ও ৬ মার্চ সম্মিলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সমিতির অস্থায়ী কার্যালয়ে কবি বিশ্বজিত্ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক মসিউজ্জামান, সুজিত কুমার দাশ, সমীর কান্তি দাশ, সাইয়েদা জয়নব, কমরুদ্দিন আহাম্মদ, আজাদ বুলবুল, এসএম সোহেল উদ্দিন ও জিন্নাহ চৌধুরী। সভায় আগামী ৫ মার্চ ফয়’স লেক এবং ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। আগ্রহীদের সমিতির অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।