চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপিএড কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি বিপিএড কোর্সে (ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন) ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে। ফরম জমা দিতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। আগামী ৪ জানুয়ারি এ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা বিভাগ এ কোর্স পরিচালনা করবে। আসন রয়েছে ২০টি। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) এবং শারীরিক শিক্ষা বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।