চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামীশিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২২) গত দুই মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানান, তৌহিদুল ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরমর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তাঁর পরিবার তাঁকে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। তাঁর দীর্ঘ মেয়াদি চিকিৎসার জন্য প্রায় বিশ লাখ টাকা প্রয়োজন। তাঁর অসুস্থ ও দরিদ্র পিতা মো. নুরুল ইসলাম সন্তানের চিকিৎসার খরচ চালাতে অক্ষম। তাই তৌহিদুলের চিকিৎসার জন্য তিনি সচ্ছল নাগরিকদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: তৌহিদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৪০০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকবাজার শাখা। মুঠোফোন ০১৮৪-০৬৩৩৪২৪। বিজ্ঞপ্তি।