চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক সংগঠন ‘খাইট্টা খা’র ২৩তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলকক্ষে গত ২৭ মার্চ নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সংগঠনটির সদস্যরা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন ও বর্তমান সদস্যরা অংশ নেন।
পুনর্মিলনীতে সদস্যরা দিনব্যাপী আনন্দ আয়োজন ও হৈ–হুল্লোড়ের মধ্য দিয়ে পার করেছেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের অকালপ্রয়াত দুজন সদস্য স্বাধীন ও আবীরের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর প্রতি বর্ষের একজন করে বক্তা বিশ্ববিদ্যালয় জীবন ও শাটল ট্রেনকে ঘিরে মধুর স্মৃতিচারণা করেন। বক্তারা বলেন, শাটল ট্রেনের যাত্রাকে আনন্দময় করতে সংগঠনটির যাত্রা, কিন্তু কালের পরিক্রমায় সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। বিকেলে সাংস্কৃতিক পর্বে ব্যান্ডদল ডেথ অব সরো, ক্রোপেথজ, এক্সপ্লোর ও নাটাই সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখে। বিজ্ঞপ্তি।