চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সতীর্থ বিজনেস গ্র্যাজুয়েট ফোরামের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (এমবিএ) ১৯৯২-৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সতীর্থ বিজনেস গ্র্যাজুয়েট ফোরামের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা গত ২৫ অক্টোবর সন্ধ্যায় নগরের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফুল হায়দার আলমগীর। সভায় সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. তারেক উজ জামান। আরও বক্তব্য দেন সঞ্জয় প্রসাদ মল্লিক, মীর মীজারুল কায়েস, ব্যবস্থাপক মো. সাইদুল হোসেন, মো. আলমগীর, মো. মোস্তফা কামাল, মো. ইকবাল হোসাইন, আনিসুর রহমান, মো. নেজাম উদ্দিন, আনোয়ারুল আজিম চৌধুরী, হারিসুর রহমান, নাহিদ হোসেন, তন্ময় সেন গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।