চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০ মার্চ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মনীন্দ্র কুমার রায়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এ এম এম রকিব কোরেশী, এ কে এম কামরুজ্জামান প্রমুখ।উপাচার্য বলেন, আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মধ্যে আন্তসম্পর্ক দৃঢ় ও সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ে। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে পুরুষ ও মহিলা শাখায় চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। উভয় শাখায় রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।আসরে দ্রুততম মানব ও মানবী হন যথাক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো. সোহাগ ও একই বিশ্ববিদ্যালয়ের নাজমুন নাহার।