চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (সিইউপিএস) উদ্যোগে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ১১ জুন শেষ হয়েছে। ১০ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। প্রদর্শনীতে সিইউপিএসের সদস্যদের তোলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউপিএসের সভাপতি কাজী সাকিব হাসান। সংগঠনের সদস্য শিবা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, মার্কেটিং স্টাডিজ বিভাগের সভাপতি মো. তৈয়ব চৌধুরী, একই বিভাগের সহকারী অধ্যাপক দীপান্বিতা ভট্টাচার্য ও প্রভাষক এইচ এম কামরুল হাসান।
আনোয়ারুল আজিম বলেন, ‘আলোকচিত্রীদের ছবি আমাদের অতীত বর্তমানের সঙ্গে একটি সেতুবন্ধ রচনা করেছে।’ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য দেশে ও বিদেশে তুলে ধরার জন্য সিইউপিএসের সদস্যদের প্রতি আহ্বান জানান।