চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যানসার প্রতিরোধের পোস্টার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অনুষ্ঠিত হলো ক্যানসার প্রতিরোধ ও পরিবেশ অব্যবস্থাপনাবিষয়ক পোস্টার প্রদর্শনী। এতে বিভাগের চতুর্থ ও এমএস বর্ষের শিক্ষার্থীদের গবেষণাকর্মের ভিত্তিতে বিভিন্ন পোস্টার প্রদর্শিত হয়। জরায়ু ক্যানসার, স্তন ক্যানসার, টেক্সটাইল বর্জ্য, আর্সেনিক দূষণ ও জৈবপ্রযুক্তি প্রয়োগে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বিষয়ের সমাধানে জৈবপ্রযুক্তির প্রয়োগ পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগীয় চেয়ারম্যান এ এম আবু আহমেদ। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক নাজনীন নাহার ইসলাম, মাসুদুল আজাদ চৌধুরী, লায়লা খালেদা ও আদনান মান্নান। বিজ্ঞপ্তি।