চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন। বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এ এম এম রকিব কোরেশী।মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন মো. আবদুল মোমেন ও রুপালি খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ রুহুল আমীন খান। পরদিন সমাপনী অনুষ্ঠানে উপাচার্য ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।