চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতিবিষয়ক কর্মশালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের উদ্যোগে গবেষণা পদ্ধতিবিষয়ক চার দিনের কর্মশালা শেষ হয়েছে ১৭ মে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত ‘রিসার্চ ম্যাথোডোলজি অ্যান্ড স্কলারি জার্নাল পাবলিকেশনস’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।উপাচার্য বলেন, ‘দেশকে এগিয়ে নিতে মানসম্মত গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি করা এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশে এই কর্মশালা সহায়ক হবে।’কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম এবং স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক মো. সোলায়মান। কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী। বিজ্ঞপ্তি।