চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ১২ মার্চ। এতে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য মো. আলাউদ্দিন। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের অর্জনই আমাদের অর্জন।’ বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এএসএম রকিব কোরেশী। শুভেচ্ছা বক্তব্য দেন মনীন্দ্র কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রাশেদ বিন আমিন চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রাবাসসমূহের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে এএফ রহমান হল ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, সোহরাওয়ার্দী হল ৫৪ পয়েন্ট পেয়ে রানার আপ, মো. আব্দুল মোমেন ১৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন, মো. মহিন উদ্দিন ১৩ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত রানার আপ ও আবু সুফিয়ান (১১.৫ সেকেন্ড) দ্রুততম মানব হয়েছেন। মেয়েদের মধ্যে বেগম খালেদা জিয়া হল ২৫০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, প্রীতিলতা হল ৩০ পয়েন্ট পেয়ে রানার আপ, সেতু আক্তার ও রূপালী খাতুন ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন, মাহমুদা আক্তার ১২ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত রানার আপ এবং সেতু আক্তার (১৩.৮৫ সেকেন্ড) দ্রুততম মানবী হয়েছেন। বিজ্ঞপ্তি।