চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা ২১ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাসব্যাপী বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়ানশিপ আয়োজন করছে বাংলাদেশ স্কুল অব ডিবেট (বিএসডি) চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার। এতে সমসাময়িক ইস্যুসহ মোট ৩০টি বিষয়ে ক্লাস নেওয়া হবে। মার্কেটিং বিভাগে ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মশালা চলবে। নিবন্ধনের শেষ সময় ১৯ জানুয়ারি। প্রতিটি ফরমের মূল্য ১৫০ টাকা। ফরম পাওয়া যাবে চবি গোল চত্বরের সামনে বিএসডির বুথ, শাহ আমানত হলের রুম নম্বর—৩১৮ ও ১০৯ এবং সোহরাওয়ার্দী হল রুম নম্বর—১৬০ এ। যোগাযোগ: ০১৭১৭৮৮৭৯০১ বিজ্ঞপ্তি।