প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিটাগাং ইউনিভার্সিটি বায়োডাইভারসিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২১-২৩ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘সুন্দরবনকে ভোট দিন’ শিরোনামের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও গোলচত্বরে এ ভোটদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।ভোট দিয়ে যোগাযোগ ও সাংবাদিকতার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন-উর-রশিদ প্রথম আলোকে জানান, ‘আমি সুন্দরবনকে সপ্তাশ্চার্যের শীর্ষে দেখতে চাই। তাই ভোট দিয়েছি।’