চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে ৩১ আগস্ট ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : একজন রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনায়ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে মূল বক্তা ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। বিভাগের সভাপতি মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষক মো. বখতেয়ার উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তির নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর নৈতিক দর্শন ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের তরুণ সমাজকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’