চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সংস্কার শেষে নতুন রেজিস্ট্রার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকালে এ কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) কে এম নুর আহমদসহ রেজিস্ট্রার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।