চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'শহীদুল্লাহ স্মারক বক্তৃতা' সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য সমিতির উদ্যোগে ‘শহীদুল্লাহ স্মারক বক্তৃতা’ আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে ‘বাংলার নাট্য-ঐতিহ্য: রবীন্দ্রনাথ ঠাকুর ও সেলিম আল দীন’ শীর্ষক বক্তৃতা করবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিত্র বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি